খেলা নিয়ে মেতেছেন ব্র্যাড পিট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়ের পাশাপাশি খেলা নিয়েও মেতে উঠতে দেখা যায় তারকাদের। এ ক্ষেত্রে বলিউড তারকারা একটু এগিয়ে। তবে পিছিয়ে নেই হলিউডের নামীদামি তারকারাও। এই যেমন ব্র্যাড পিট। ২০১৮ বা ২০২২ সালে যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ বানাতে উঠেপড়ে লেগেছেন। এ উপলক্ষে বিল ক্লিনটন, হেনরি কিসিঞ্জার, স্পাইক লি, আর্নল্ড শোয়ার্জনেগারকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ২০১৮ ও ২০২২ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক হতে যুক্তরাষ্ট্র ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, রাশিয়া যৌথভাবে বেলজিয়াম-নেদারল্যান্ড এবং স্পেন-পর্তুগাল চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওয়েবসাইট।