খেলাঘর পদক ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুসংগঠন খেলাঘরের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি প্রতিষ্ঠাতাদের নামে পদক বিতরণ করার উদ্যোগ নিয়েছে । প্রতিষ্ঠাবার্ষিকীতে এবার ‘রণেশ দাশগুপ্ত’ পদক পাবেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। এ ছাড়া ‘সত্যেন সেন’ পদক শিল্পী সোহরাব হোসেন, ‘শহীদুল্ল্লা কায়সার’ পদক সাংবাদিক গোলাম সারওয়ার, ‘কবি হাবিবুর রহমান পদক’ সাহিত্যিক রাহাত খান এবং ‘সাংবাদিক বজলুর রহমান স্মৃতি পদক’ পাবেন খেলাঘর সংগঠক আলতাফ মাহমুদ।কাল সোমবার দুপুরে বঙ্গভবনে দরবার হলে অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নির্বাচিত ব্যক্তিদের হাতে পদক তুলে দেবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটি সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার।