খেলাঘরের অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে খেলাঘর আসরের ৬০ বছর পূর্তি উপলক্ষে গতকাল খেলাঘর শিশু জাগরণ যাত্রার সদস্য, সুধী ও শিশু-কিশোরদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বসুরহাট পৌর মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় খেলাঘরের চেয়ারপারসন মাহফুজা খানম।মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।