খেলাঘরের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস উপলক্ষে খেলাঘর ঢাকা মহানগর গতকাল শুক্রবার ‘মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ’ অনুষ্ঠানের আয়োজন করে।পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামল দত্ত। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান পান্না কায়সার। বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মৃতিচারণা করেন পারুল আকতার, শফিকুর রহমান। স্মৃতিচারণার ফাঁকে ফাঁকে খেলাঘরের ভাইবোনেরা সংগীত পরিবেশন করে। বিজ্ঞপ্তি।