খেলাধুলার সুফল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুল-কলেজে পড়ার সময় ছিলেন জাতীয় পর্যায়ের অ্যাথলেট। একই সময়ে খেলেছেন ফুটবলও। খেলাধুলা সবকিছু বাদ দিয়ে জেনেলিয়া ডি সুজা হয়ে গেলেন পুরোদস্তুর অভিনেত্রী। অবাক তো একটু লাগারই কথা। জেনেলিয়া নিজে অবশ্য ব্যাপারটাকে মোটেও ব্যতিক্রমী কিছু মনে করছেন না। ‘লোকজন প্রায় আমাকে জিজ্ঞেস করে, খেলাধুলার দুনিয়া থেকে এসে আমি কীভাবে অভিনয়ের মতো ব্যস্ত ক্যারিয়ার বেছে নিলাম। আমার মনে হয় উল্টো কথা। অভিনয় করতে গেলে প্রচুর পরিশ্রমের দরকার। খেলাধুলার অভ্যাস থাকায় সেই পরিশ্রমটা আমি অনায়াসে করতে পারছি। খেলাধুলায় সময় দিলেও এটাকে পেশা হিসেবে নেওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার।’ বলেছেন জেনেলিয়া। ওয়েবসাইট।