খেলোয়াড় যখন গায়ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ক্রিকেটার শ্রীশান্ত এবার হলেন সংগীতশিল্পী। এরই মধ্যে নিজস্ব একটি ব্যান্ডও গড়েছেন। নাম ‘এস ৩৬’। এস মানে শ্রীশান্ত, আর ৩৬ হলো তাঁর জার্সি নম্বর। নতুন এই ব্যান্ডের প্রথম কনসার্ট হয়ে গেল রোববার শ্রীশান্তের নিজ রাজ্য কেরালার কোচি শহরের জজ টমাস পারফর্মিং সেন্টারে। এখানে শ্রীশান্ত নিজের লেখা দুটি গান গেয়েছেন। তাঁর সঙ্গে কণ্ঠ মেলালেন ব্যান্ডের অন্য সদস্যরাও। শ্রীশান্তের নিজের লেখা দুটি গানের মধ্যে একটি ‘আসন্ন বিশ্বকাপ ক্রিকেট নিয়ে’। শ্রীশান্ত বলেন, ‘আইপিএলের পর আনুষ্ঠানিকভাবে এই ব্যান্ডের যাত্রা শুরু হবে দুবাই থেকে। তার আগে অবশ্য এই আমরা বেঙ্গালুরু, মুম্বাই এবং ছত্তিশগড়ে বিভিন্ন কনসার্টে গান করব। এরপর ভারতের বিভিন্ন নামী শহরে।’