খেয়ালির জন্য পপির শুভকামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপির ছোট বোন খেয়ালি অভিনয় করবেন—এমনটা অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল। তবে পপি এ ব্যাপারে কখনো মুখ খোলেননি। খেয়ালি এরই মধ্যে রাজু আহমেদের ভুল ছবিতে অভিনয় করেছেন। শুক্রবার মুক্তি পাচ্ছে ছবিটি। পপি বলেন, ‘নতুনদের এখন শোবিজে আসা উচিত। তারা ভালো করবে।’ছোট বোন খেয়ালি প্রসঙ্গে পপি বলেন, ‘ওর জন্য আমার শুভকামনা রইল।’খেয়ালি কাজ কেমন করেছেন? পপি বলেন, ‘সেটা দর্শক ভালো বলতে পারবেন। আমি যদি নিজের বোনের কাজের প্রশংসা করি, তাহলে সবাই ভাববে বাড়িয়ে বলছি। তার চেয়ে দর্শকদের মূল্যায়নটাই বেশি জরুরি।’এর আগে মৌসুমীর ছোট বোন ইরিন বড় পর্দায় কাজ করেছেন। শোনা গিয়েছিল শাবনূরের ছোট বোন ঝুমুরও চলচ্চিত্রে আসছেন। শেষ পর্যন্ত তিনি আর আসেননি। পপির ছোট বোন খেয়ালি এবার বড় পর্দায় নাম লেখালেন।