খোকন সভাপতি গুলজার মহাসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে শহীদুল ইসলাম খোকন-মুশফিকুর রহমান গুলজার পরিষদ ১৭টি পদের মধ্যে ১৪টিতে বিজয়ী হয়েছে। নতুন সভাপতি হয়েছেন শহীদুল ইসলাম খোকন। তিনি পেয়েছেন ১৮২ ভোট। মহাসচিব মুশফিকুর রহমান গুলজার পেয়েছেন ১৬৮ ভোট। এফডিসিতে গত শুক্রবার অনুষ্ঠিত হয় এ নির্বাচন। বিজয়ী ব্যক্তিদের মধ্যে আরও আছেন: সোহানুর রহমান সোহান সহসভাপতি, এম এ আউয়াল যুগ্ম মহাসচিব, সেলিম আজম অর্থ সম্পাদক, পল্লী মালেক সাংগঠনিক সম্পাদক, শিল্পী চক্রবর্তী আন্তর্জাতিক ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক, আহমেদ ইলিয়াস ভূঁইয়া প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক।