খোলা চিঠি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইচ্ছে করলে গানে গানে মনের কত কথাই তো বলে ফেলা যায় অনায়াসে। মনের অব্যক্ত কথাগুলো বলার জন্য গান ধরেছেন নায়ক কিংবা নায়িকা—সিনেমায় এমনটা হরহামেশাই ঘটতে দেখি আমরা। কিন্তু বাস্তবে? বাস্তবেই এবার এমন কিছু করে দেখালেন টেলর সুইফট। তাঁর সাম্প্রতিক অ্যালবাম স্পিক নাও নাকি আসলে তাঁর মনের না-বলা কথাগুলোরই প্রতিফলন। তাঁর নিজের ভাষায় ‘খোলা চিঠি’। ‘প্রতিটি গান একেকজন বিশেষ মানুষের কথা মাথায় রেখে লিখেছি আমি। এগুলো হয়তো তাঁদের মুখোমুখি বসে বলার কথা ছিল। কিন্তু বলা হয়নি।’ বলেছেন এই সংগীততারকা। সব মিলিয়ে ১৪টি গান আছে স্পিক নাও অ্যালবামে। সব গানই টেলর সুইফটের নিজের লেখা। ওয়েবসাইট।