খোলামেলা অ্যানিস্টোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে আংশিক খোলামেলা দৃশ্যে অভিনয় করেছিলেন জেনিফার অ্যানিস্টোন। ২০০৭ সালে তাঁর অভিনীত ছবিটির নাম দ্য ব্রেক আপ। তবে অ্যানিস্টোন কখনোই পর্দায় পুরো বিবস্ত্র হয়ে উপস্থিত হননি। এ ছাড়া গত বছর ৪০তম জন্মদিন পালনের সময় বিখ্যাত জি কিউ ম্যাগাজিনে একটি নগ্ন পোজ দিয়েছিলেন। তবে শরীরে তখন একটি টাই পরা ছিলেন অ্যানিস্টোন। এবারই প্রথম ফ্রেন্ডস খ্যাত জেনিফার অ্যানিস্টোন একেবারে খোলামেলা চরিত্রে অভিনয়ের সম্মতি জানিয়েছেন। হরিবল বসেস নামের এ ছবিতে তাঁর সহ-অভিনেতা হিসেবে থাকছে হাটথ্রুব কলিন ফ্যারেল। এ ছবিতে অ্যানিস্টোন সহ-অভিনেতা ফ্যারলের সঙ্গে ৩৪ বার অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন। স্যাট গর্ডনের পরিচালনায় হরিবল বসেস নামের এ ছবিতে অ্যানিস্টোন অভিনয় করেছেন রোমান্টিক-কমেডি চরিত্রে।