খ্যাতিতে আসক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেডি গাগা
লেডি গাগা

লেডি গাগার ফ্যাশনজ্ঞানে যে একটা সমস্যা আছে, তা হয়তো সবারই জানা। কিন্তু সেই সমস্যা এখন ছড়িয়েছে তার পুরোটাতেই। এমনটা জানিয়েছেন লেডি গাগার একসময়ের কাছের বন্ধু পেরিস হিলটন। তাঁর মতে, খ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে রং বদলে গেছে গাগার। পেরিস অভিযোগ করেন, গাগা যেমন করে তাঁর পোশাক আর চুলের রং বদলান, সেভাবেই নিজেকেও পুরো বদলে নিয়েছেন তিনি। তাই পেরিস আর গাগার বন্ধুত্বও এখন আর আগের মতো নেই। বদলে যাওয়ার একটাই কারণ—খ্যাতি। কোনো মাদক কিংবা অর্থের নেশা নয়। গাগা আসক্ত খ্যাতিতে।