চ্যানেল টোয়েন্টিফোরে আজ রাতে প্রচারিত হবে সেলিব্রেটি শো ‘এই তো জীবন’। পরিচালনা করছেন সায়েদুজ্জামান মিঠু। উপস্থাপনা করছেন সামিয়া আফরিন। কথা হলো তাঁর সঙ্গে।‘এই তো জীবন’ অনুষ্ঠান নিয়ে কিছু বলুন।বিভিন্ন মাধ্যমের খ্যাতিমান ব্যক্তিত্ব—যাঁরা আমাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যাঁদের দেখে আমরা অনুপ্রেরণা পাই, যাঁরা নিজেদের কাজের মধ্য দিয়ে অনেক অবদান রেখেছেন, খুব পছন্দের সেই মানুষদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। এমনি ব্যক্তিত্ব কিন্তু আমাদের দেশে অনেকেই আছেন, কিন্তু কজন তাঁদের খবর জানি? আমরা তাঁদের কথা এই প্রজন্মের সামনে তুলে ধরছি। তাঁদের জীবন, কাজ ও অর্জন নিয়ে কথা বলি। সেলিব্রেটি ভাবমূর্তির বাইরে ব্যক্তিমানুষকে তুলে ধরি। এখানে তাঁর কাছের মানুষদের কথাও থাকে।আজকের অনুষ্ঠানের অতিথি কে?রফিকুন নবী। ‘রনবী’ নামে তাঁকে অনেকেই চেনেন। ‘টোকাই’ কার্টুনের জনক। উপস্থাপনা করতে কেমন লাগছে?এই খ্যাতিমানদের বর্ণাঢ্য জীবনের ব্যাপারে আমার তেমন জানা ছিল না। কিন্তু এবার কাজ করতে এসে অনেক কিছু জানতে পারছি। কারণ, শুটিংয়ের আগে গাবেষণার একটা বড় অংশ থাকে। এই অংশে আরও কয়েকজন কাজ করছেন। সত্যিই, আমাদের দেশে এমন অনেক খ্যাতিমান আছেন, যাঁদের নিয়ে আমরা গর্ব করতে পারি। আজ চ্যানেল নাইনে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘ডেড এন্ড’। এই নাটকে আপনি অভিনয় করছেন।গত বছর আমরা ব্যাংককে গিয়ে নাটকটির কাজ করেছিলাম। ২৬ পর্ব পর্যন্ত হয়েছিল। এবার আরও ২৬ পর্বের কাজ হবে। আবার ব্যাংকক যেতে হবে। আমি কিন্তু এই নাটকে পেশাদার খুনির চরিত্রে অভিনয় করছি। অভিজ্ঞতাটা একেবারেই নতুন।