খ্যাতির জন্য সালমানের পিছু!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪৪ বছর বয়সেও সালমান খান কেন বিয়ে করছেন না—এমন প্রশ্নের জুতসই জবাব দিয়েছেন খ্যাতিমান এই অভিনেতার বাবা সেলিম খান। তিনি বলেছেন, ‘সালমান একজনে বেশি দিন স্থির থাকতে পারে না। কারণটা খুব সাধারণ। সে নারীদের কাছ থেকে আশ্রয়-প্রশ্রয় চায়। ঠিক যেমনটা সে মায়ের কাছে পায়। মেয়েদের সঙ্গে সম্পর্কের শুরু থেকেই সে মাতৃ-অবয়ব খুঁজে ফেরে। যেমন—তার জন্য খাবার বানানো, কাপড়চোপড় ধুয়ে দেওয়া, খুঁটিনাটি বিষয়-আশয়ের খোঁজ রাখা ইত্যাদি।’৭৪ বছর বয়সী সেলিম খান আরও বলেন, ‘প্রেয়সীদের মধ্যে এসব গুণ খুঁজে ফেরে সালমান। কিন্তু যে মেয়েটি সিনেজগতে নতুন পা দিয়েছে, তার পক্ষে এসব আবদার রক্ষা করা কঠিন। মূলত মেয়েরা খ্যাতির জন্যই সালমানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। কাজ হাসিল হলে কেটে পড়ে।’ ওয়েবসাইট।