খ্যাতির বিড়ম্বনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতির বিড়ম্বনায় পড়েছেন তারকা সঙ্গীতশিল্পী জাস্টিন টিম্বারলেক। টিম্বারলেকের তারকা খ্যাতি যত বেড়েছে কাছের বন্ধুদের থেকে ততই দূরে সরে যেতে হয়েছে তাঁকে। সম্প্রতি এ স্বীকারোক্তি দিয়েছেন ৩২ বছর বয়সী এ সঙ্গীতশিল্পী। রোলিং স্টোন ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে জাস্টিন জানিয়েছেন, খ্যাতির চূড়ায় উঠলেও আমি সেই আগের মতোই রয়েছি। তবে অনেক কাছের ভালো বন্ধুর সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে হয়েছে। খ্যাতির কারণে বন্ধুদের অনেকের আচরণ বদলে যেতে শুরু করায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। জাস্টিন টিম্বারলেকের ভাষ্য, বয়স যতো বাড়ে, ততোই বেশি মানুষ চেনা যায়। মানুষের মধ্যকার পরিবর্তনগুলো সহজে ধরা পড়ে। জাস্টিন জানিয়েছেন, আমার ক্ষেত্রেও বন্ধুদের আচরণে পরিবর্তন দেখতে পেয়েছি। ব্যক্তি হিসেবে সেই একই মানুষ থাকলেও চারপাশের পরিবেশ যেন বদলে গেছে। আর এ পরিবর্তনটাই জীবনের অংশ।ক্যামেরন ডায়াজ, ব্রিটনি স্পিয়ার্সের মতো তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন প্রেমপটু টিম্বারলেক তবে শেষতক বিয়ে করেছেন দীর্ঘদিনের বান্ধবী জেসিকা বিয়েলকে। ঝানু এ তারকার মধ্যে তাই বলে কী, হারানোর কিছু নেই! জাস্টিন জানিয়েছেন, তাঁর সম্পর্কের বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে খ্যাতি।২০১২ সালের অক্টোবরে ইতালির সমুদ্রঘেঁষা বোরগো এগনাজিয়া নামের এক অবকাশ যাপনকেন্দ্রে বিয়ে করেন হলিউডের তারকা জুটি জেসিকা বিয়েল ও জাস্টিন টিম্বারলেক। ‘টোটাল রিকল’খ্যাত মার্কিন অভিনেত্রী জেসিকা বিয়েল এবং ‘দ্য লাভ গুরু’ তারকা জাস্টিন টিম্বারলেকের বয়সের ব্যবধান এক বছর। ৩১ বছর বয়সী টিম্বারলেকের সঙ্গে ২০০৭ সালে প্রেমের পথে হাঁটতে শুরু করেছিলেন বিয়েল। চার বছর পর ২০১১ সালের মার্চে প্রেমের যবনিকাপাতের ঘোষণা আসে এ জুটির কাছ থেকে। কিন্তু ওই বছরই তাঁদের ভেঙে যাওয়া প্রেম আবারও জোড়া লাগে।নতুন অ্যালবামের কাজকেও কিছুদিনের জন্য বিশ্রামে পাঠিয়েছেন তিনি। নতুন বউ, খ্যাতি, অখণ্ড অবসর! বন্ধুদের উত্পাত নেই, কাজের তাড়া নেই। মধুচন্দ্রিমা আর দর্শনচর্চা করেই কাটাবেন জাস্টিন? জাস্টিনের ভাষ্য, খ্যাতির বিড়ম্বনায় পড়ে নতুন গান লেখার কাজে হয়ত মনোযোগ বসতে পারে।