খ্যাতির বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে না হতে চায় হলিউডের বড় তারকা। কে না চায় জগেজাড়া খ্যাতি। কিন্তু হলিউড অভিনেতা হ্যারিসন ফোর্ড বলছেন অন্য কথা। তারকা খ্যাতিটা তাঁর কাছে শুধুই একটা বোঝা। তাঁর কাছে তারকা হওয়া মানেই ব্যক্তিগত বিষয়ে বাইরের মানুষের হস্তক্ষেপ। আর সে কারণেই নাকি এ তারকা খ্যাতি বিষয়টা একদম অপছন্দ তাঁর। ‘বিখ্যাত হওয়ার মাঝে মোটেও ভালো কোনো ব্যাপার নেই। খ্যাতি মানেই পুরোপুরি ব্যক্তিগত গোপনীয়তা হারানো। এই খ্যাতি আসলে এক কঠিন বোঝা।’ সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেছেন ইন্ডিয়ানা জোন্স তারকা।তবে খ্যাতির বিড়ম্বনা অপছন্দ করলেও তাঁর ৪০ বছরের ক্যারিয়ার নিয়ে খুশি ৬৭ বছর বয়সী এই তারকা অভিনেতা। ওয়েবসাইট।