গঙ্গা-যমুনা নাট্য উৎসবে বাংলাদেশের পাঁচটি নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে ‘গঙ্গা-যমুনা নাট্য উৎসব’ শুরু হচ্ছে ২৪ ডিসেম্বর। উৎসবটি আয়োজন করেছে অনিক নাট্যদল। এবারের উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে তিনটি নাট্যদলের পাঁচটি নাটক।জানা গেছে, ২৭ ডিসেম্বর সন্ধ্যায় কলকাতার একাডেমি মিলনায়তনে সন্ধ্যায় মঞ্চস্থ হবে সময় নাট্যদলের নাটক শেষ সংলাপ, ২৯ ডিসেম্বর শরৎসদন মিলনায়তনে একই দলের ভাগের মানুষ। মহাকাল নাট্যসম্প্রদায় শিখণ্ডীকথা নাটকের দুটি প্রদর্শনী করবে। প্রথমটি ২৫ ডিসেম্বর মিনার্ভা থিয়েটারে এবং দ্বিতীয়টি ২৭ ডিসেম্বর শরৎসদন মিলনায়তনে। নাগরিক নাট্যাঙ্গন দুটি নাটকের তিনটি প্রদর্শনী করবে। প্রাগৈতিহাসিক নাটকের প্রথম প্রদর্শনী হবে ২৮ ডিসেম্বর মিনার্ভা থিয়েটারে, ৩০ ডিসেম্বর শরৎসদন মিলনায়তনে এবং ২৯ ডিসেম্বর একাডেমি অব ফাইন আর্টস মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটক সেইসব দিনগুলো।উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।