প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তমঞ্চে গান, নৃত্য, আবৃত্তি ও পথনাটকের আসর দিয়ে শুরু হয় গঙ্গ-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিন। এদিন শুরুতেই ছিল পথনাটক। এরপর গান। গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন বহ্নিশিখার শিল্পীরা। দলীয় সংগীত পরিবেশন করে সুরসাগর ললিতকলা একাডেমি। দলীয় আবৃত্তি পরিবেশন করে কণ্ঠশীলন ও স্বরশ্রুতি। উন্মুক্ত মঞ্চের পরিবেশনার পর জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হয়েছে যশোরের নাট্যদল বিবর্তনের নাটক রাজা প্রতাপাদিত্য, পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাট্যদল সময়ের নাটক শেষ সংলাপ ও স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয় চারুনীড়মের নাটক ডেড পিকক।