গঙ্গা-যমুনা নাট্যোৎসব কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গঙ্গা-যমুনা নাট্যোত্সবের উদ্বোধনী দিনে কাল জাতীয় নাট্যশালায় নাট্যকেন্দ্র মঞ্চস্থ করবে নতুন নাটক দুই যে ছিল এক চাকর ষ ফাইল ছবি
গঙ্গা-যমুনা নাট্যোত্সবের উদ্বোধনী দিনে কাল জাতীয় নাট্যশালায় নাট্যকেন্দ্র মঞ্চস্থ করবে নতুন নাটক দুই যে ছিল এক চাকর ষ ফাইল ছবি

কলকাতার অনীক নাট্যদল ১৭ বছর ধরে কলকাতায় আয়োজন করছে গঙ্গা-যমুনা নাট্যোৎসব। গত বছর থেকে বাংলাদেশেও এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর ধারাবাহিকতায় গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদ বাংলাদেশ কমিটির উদ্যোগে কাল বুধবার দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে গঙ্গা-যমুনা নাট্যোৎসব। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা, পরীক্ষণ থিয়েটার ও স্টুডিও থিয়েটারে এ উৎসব চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবে ভারতের দুটিসহ মোট ১৮টি নাট্যদল অংশ নিচ্ছে।
এ উপলক্ষে গতকাল সোমবার শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের তথ্য তুলে ধরেন উৎসব পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ। সূচনা বক্তব্য দেন পর্ষদের সদস্যসচিব আকতারুজ্জামান। আরও উপস্থিত ছিলেন পর্ষদের সদস্য আহমেদ গিয়াস, মীর জাহিদ হাসান, মো. শাহনেওয়াজ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কাল সন্ধ্যা ছয়টায় নাট্যোৎসবের উদ্বোধন করবেন লেখক সৈয়দ শামসুল হক। সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, নাট্যজন মামুনুর রশীদ, অনীক নাট্যদলের প্রধান অমলেশ চক্রবর্তী প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উদ্বোধনী দিনে জাতীয় নাট্যশালায় নাট্যকেন্দ্র দুই যে ছিল এক চাকর, পরীক্ষণ থিয়েটারে প্রাঙ্গণেমোর আওরঙ্গজেব এবং স্টুডিও থিয়েটারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা চাকা মঞ্চস্থ করবেন।