গঙ্গা-যমুনা নাট্যোৎসবে ঢাকার নাটক প্রশংসিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কলকাতায় শুক্রবার শেষ হলো ‘ত্রয়োদশ গঙ্গা-যমুনা নাট্যোৎসব’। অনীক নাট্যদল আয়োজিত আট দিনের এ উৎসবে যোগ দিয়েছে বাংলাদেশসহ ভারতের কলকাতা, দিল্লি ও পুনের ২২টি নাটকের দল। উৎসবে ঢাকা থেকে অংশ নিয়েছে সময় নাট্যদল, মহাকাল নাট্য সম্প্রদায় ও নাগরিক নাট্যাঙ্গন। সময় নাট্যদল মঞ্চস্থ করেছে শেষ সংলাপ ও ভাগের মানুষ, মহাকাল নাট্য সম্প্রদায় শিখণ্ডী কথা এবং নাগরিক নাট্যাঙ্গন প্রাগৈতিহাসিক ও সেইসব দিনগুলি। বাংলাদেশের পাঁচটি নাটকই প্রশংসিত হয়েছে। ২৪ ডিসেম্বর পশ্চিমবঙ্গের সংস্কৃতি প্রতিমন্ত্রী সৌমেন্দ্রনাথ বেরা উৎসব উদ্বোধন করেন।