গঙ্গা-যমুনা নাট্যোৎসবে সময়ের দুটি নাটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কলকাতায় গত রোববার থেকে শুরু হয়েছে ‘গঙ্গা-যমুনা নাট্যোৎসব’। আয়োজন করেছে নাটকের দল অনীক। এবার এই উৎসবে ঢাকার সময় নাট্যদল দুটি নাটক মঞ্চস্থ করবে। নাটক দুটি হলো শেষ সংলাপ ও ভাগের মানুষ।
সময় নাট্যদল সূত্রে জানা গেছে, ২৭ ডিসেম্বর কলকাতার একাডেমি মঞ্চে শেষ সংলাপ ও ২৮ ডিসেম্বর নীরঞ্জন সদন মঞ্চে ভাগের মানুষ নাটকের প্রদর্শনী হবে। আজ রাতে ২৬ সদস্যের একটি দল কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।