গজলে আগ্রহ নেই বলিউড নির্মাতাদের: জগজিৎ সিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ চার দশক ধরে গান গাইছেন জগজিৎ সিং। হূদয় নিংড়ানো কথামালা ও নরম সুরের দ্যোতনায় ভক্তমনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। বছর কয়েক আগেও বলিউডে প্লেব্যাক করেছেন। কিন্তু এখন আর তা হয়ে ওঠে না। কারণ কী, জানতে চাইলে তিনি আক্ষেপ করে বলেন, ‘সিনেমা নির্মাতাদের গজলের প্রতি আগ্রহ কমে গেছে। অথচ এ প্রজন্মের ছেলেমেয়েদের অনেকেই গজল পছন্দ করে। কিন্তু বলিউড যেন উদাসীন। বলিউডে এখন রুপির কারবার। সবাই ছুটছে রুপির পেছনে।’ প্রবীণ এই শিল্পী একাধারে হিন্দি, পাঞ্জাবি, উর্দু, বাংলা, গুজরাটি, সিন্ধি ও নেপালি ভাষায় গেয়েছেন। পেয়েছেন পদ্মভূষণ খেতাব। ওয়েবসাইট।