গণগ্রন্থাগারে ‘কথামানবী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরাণ, ইতিহাস ও সমকালীন প্রেক্ষাপট থেকে তুলে আনা আত্মপ্রত্যয়দীপ্ত আট নারীকে নিয়ে কথামানবী নামের কাব্যগ্রন্থ রচনা করেছিলেন পশ্চিমবঙ্গের কবি মল্লিকা সেনগুপ্ত। সেই কাব্য অনুসরণে গতকাল সন্ধ্যায় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজন করে ‘কথামানবী’ নামের আবৃত্তিসন্ধ্যা। এর নির্দেশনা দিয়েছেন সিদ্দিকুর রহমান। আবৃত্তিতে অংশ নেন সাথী ইসলাম, রাবিয়া সুলতানা, মুনমুন খান, ইমি রশীদ, জেবুন্নেসা খান ও আন্দিয়া তাপসী।