গণনা নির্ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় ঈদের আগের দিন সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটে প্রচারিত হবে নাটক গণনা নির্ভুল। লিখেছেন আহসান হাবিব, পরিচালনা করেছেন এস এ হক অলিক। অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি, আল মনসুর, ঝুনা চৌধুরী, আনিসুর রহমান মিলন, নিসা, ভাবনা প্রমুখ। নিজের পছন্দের মেয়েকে পাওয়ার জন্য হস্তরেখাবিদ বন্ধুর কাছে যায় ছেলেটি। বন্ধু হাত দেখে বলে দেয়, ‘যাকে তুই ভালোবাসবি, তাকে কখনো বিয়ে করতে পারবি না’। কিন্তু ছেলেটি নাছোড়বান্দা। সে ওই মেয়েকেই বিয়ে করবে। একসময় সফলও হয়। বিয়ের পর দেখা যায়, হস্তরেখাবিদ বন্ধুর গণনা নির্ভুল!