গণপতি পূজায় রানীর বাড়িতে শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালিদের সেরা পূজা শারদীয় দুর্গোত্সব, আর মহারাষ্ট্রে মারাঠিদের গণপতি বা গনেশ পূজা। প্রতি বছরই বলিউড তারকা রানী মুখার্জি তাঁর মুম্বাইর বাসভবনে ঘটা করে গণপতি পূজার আয়োজন করেন। এবার সেই পূজা দেখতে গত রোববার রানীর বাড়িতে হাজির হন শাহরুখ খান। পূজার এই অনুষ্ঠানে বন্ধু রানীর বাড়িতে গিয়ে দারুণ খুশি শাহরুখ। সেখান থেকে ফিরে টুইটারে লিখেছেন, এত শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে রানী গণপতি পূজা দেন, দেখে সত্যি ভালো লেগেছে।