গণপিটুনির শিকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর দুয়েক আগে মেয়ের জন্য একটা চশমা চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন তিনি। গণপিটুনির শিকার হয়ে অন্ধ হয়ে যান। আবারও গণপিটুনির শিকার হতে হলো তাঁকে। এবার আর বাঁচতে পারেননি। জনগণের নিষ্ঠুরতায় মৃত্যু হয় তার। এই দুটিই নাটকের গল্প। প্রথম নাটকটি সানগ্লাস। এটি টিভিতে দেখানো হয়েছিল বছর দুয়েক আগে ঈদের অনুষ্ঠানমালায়। আর পরেরটির নাম অন্য আলোয় মানুষগুলো। এবার ঈদে দেখানো হবে এই নাটকটি। দুটি নাটকেই এই চোরের চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম।সেলিম জানান, এ মাসেরই দ্বিতীয় সপ্তাহে নাটকটির কাজ হয়েছে উত্তরায় এক বস্তিতে। যেহেতু পুরোটাই অভিনয়, তাই কথা ছিল গণপিটুনিটাও হবে সেভাবেই। কিন্তু যাদের এই দৃশ্যের জন্য আনা হয়েছিল, তাদের কারোরই অভিনয়ের অভিজ্ঞতা নেই। তাই অভিনয় করতে গিয়ে বাস্তবেই গণপিটুনির শিকার হতে হলো সেলিমকে। বললেন, ‘সাধারণ জনগণের মার যে কী জিনিস, সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। এতটাই ব্যথা পেয়েছি যে শুটিংয়ের পর দুই দিন সম্পূর্ণ বিশ্রাম নিতে হয়েছে।’নাটকটির গল্প প্রসঙ্গে সেলিম জানালেন, ‘অভাবের কারণে স্ত্রী আর সন্তানদের জন্য দোকান থেকে এক কেজি আটা চুরি করি। এরপর ধরা পরে যাই। আমাকে গণপিটুনি দেওয়া হয়। পাশ দিয়ে একজন সাংবাদিক যাচ্ছিলেন। পাশে এসে তাঁর মোটরসাইকেল থামালেন। আমি তাঁর দিকে হাত বাড়িয়ে বাঁচানোর জন্য আকুতি জানাই। তিনি এই ছবিটি তাঁর ক্যামেরায় বন্দী করে রাখেন। একসময় এই ছবির জন্য তাঁকে পুরস্কার দেওয়া হয়। কিন্তু এরপর তাঁর মধ্যে কিছু মানসিক সমস্যা তৈরি হয়।’ নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। আর অভিনয় করেছেন জয়, তিশা, ইলোরা গওহর, শামীমা নাজনীনসহ অনেকে।