গরমের মৌসুমে শুটিং নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এত গরম ভালো লাগে না। রোদের মধ্যে অ্যাকশন দৃশ্য, নাচানাচি খুব কষ্টের কাজ। একটুতেই ঘেমে যাচ্ছি। নিজের কাছেই বিশ্রী লাগে। দুই চোখে যেন ঝাপসা দেখি। তাই ঠিক করেছি, গরমের মধ্যে আর শুটিং করব না। নতুন যে ছবিগুলোর প্রস্তাব নিয়ে নির্মাতারা আসছেন, তাঁদের বলেছি, শীতের আগে কোনো কাজ করব না।’ বললেন শাবনূর।কয়েক বছর ধরেই গরমের সময় শাবনূর অস্ট্রেলিয়ায় চলে যান। পুরো গরমের সময়টা সেখানেই থাকেন। শাবনূর জানান, এবার জুলাইয়ের প্রথম সপ্তাহেই তাঁর অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা আছে। বললেন, ‘দুই মাস পরই ফিরব। তখন নিশ্চয়ই আবহাওয়া এ রকম থাকবে না। ফলে একটু আরামে শুটিং করতে পারব।’শাবনূর জানালেন, গত কয়েক দিন তিনি শুটিং করে অসুস্থ হয়ে পড়েছেন। তাই আপাতত কোনো ছবির কাজ করছেন না।