গরিবের মন অনেক বড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিন খান দরিদ্র পরিবারের সন্তান। তাঁর বোন স্বপ্নার সঙ্গে মিথ্যা প্রেমের অভিনয় করেন এক বড়লোকের সন্তান মারুফ। একসময় মারুফ স্বপ্নাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরই প্রতিশোধ হিসেবে আমিন মারুফের তিন বোন—পূর্ণিমা, নিপুণ ও সায়নার সঙ্গে পৃথকভাবে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একসময় তিনজনকে জড়িয়ে সমালোচনা ছড়িয়ে দেন সমাজে। এভাবেই আমিন প্রতিশোধ নিতে চান। কিন্তু তখনই ঘটে আরেক ঘটনা। এমন এক গল্প নিয়ে পরিচালক মোহাম্মাদ আসলাম নির্মাণ করেছেন গরিবের মন অনেক বড়। এ ছবিতে অভিনয় করেছেন কাবিলা, নাসরিন, মিজু আহমেদ, ইলিয়াস কোবরাসহ আরও অনেকেই।