গরিলার ছবিতে পিন্টো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্লামডগ মিলিয়নিয়ার-এর পর ফ্রিদা পিন্টোকে উল্লেখযোগ্য আর কোনো ছবিতে দেখা যায়নি। এক ছবি করেই রাতারাতি তারকা বনে যাওয়া এ অভিনেত্রী সম্প্রতি হলিউডের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে শোনা যাচ্ছে। ছবির সম্ভাব্য নাম রাইজ অব দ্য এইপস। নাম শুনে বোঝা যাচ্ছে, ছবিতে শিম্পাঞ্জি ও গরিলাদের সঙ্গে কাজ করতে হবে পিন্টোকে। ছবিতে ক্যারোলিন চরিত্রে অভিনয় করবেন তিনি। ওয়েবসাইট।