গরু নিয়ে বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির জন্য হাট থেকে একটি গরু কেনা হয়েছে। ছেলেদের দাবি, গরুটিকে একটি ট্রাকে করে নেওয়া হোক। কিন্তু বাবার এক কথা, গরুর সঙ্গে সবাইকে হেঁটে হেঁটে বাসায় যেতে হবে। তা-ই হলো। আর এই হেঁটে যাওয়ার সময়ই ঘটে বিপত্তি। গরুটি হারিয়ে যায়। এটুকুই নাটকের গল্প। কিন্তু বাস্তবেও এই বিপত্তি ঘটেছে। গত রোববার দুপুরে গাবতলী থেকে আশুলিয়া যাওয়ার রাস্তায় এবং হাম্বা নাটকের শুটিং হচ্ছিল। গাবতলী হাট থেকে নাটকের শুটিংয়ের জন্য একটি গরু ভাড়া নেওয়া হয়।নাটকটির অভিনয়শিল্পী সিদ্দিক জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ গরুর গলার সঙ্গে বাঁধা দড়িটি তাঁর হাত থেকে ছুটে যায়। এরপর আর গরুটিকে কেউ ধরতে পারেনি। সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও গরুটিকে পাওয়া যায়নি। নির্মাতা সূত্রে জানা গেছে, গরুটির দাম প্রায় ৪০ হাজার টাকা। শুটিংয়ের জন্য ওই দিন সকালে চার হাজার টাকা ভাড়ার বিনিময়ে গরুটি সংগ্রহ করা হয়। ঈদের জন্য তৈরি হচ্ছিল নাটকটি। গরুটি হারিয়ে যাওয়ায় নাটকের শুটিং স্থগিত করা হয়েছে।