গর্বিত বাবা অক্ষয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অক্ষয় কুমারের ছেলে আরাভ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অক্ষয় কুমারের ছেলে আরাভ

কানমলা খাওয়া খুবই বিব্রতকর। আর সেই কানমলার কথা যদি বাবার কান পর্যন্ত পৌঁছায়, তা হলে তো পরিস্থিতি হয়ে যাবে ভয়ংকর। কিন্তু বলিউড তারকা অক্ষয় কুমার আর তাঁর ছেলে আরাভের বেলায় ঘটেছে অন্য রকম ঘটনা। ছেলে আরাভ কানমলা খাওয়ায় বাবা অক্ষয় এখন দারুণ গর্ববোধ করছেন। করতেই হবে, কারণ আরাভের কান তো আর যেনতেন লোকে টানেননি; কান টেনেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর কান টেনে আরাভকে ‘গুড বয়’ বলে সম্বোধনও করেছেন।
৬ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদি ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ ২০১৬ নামে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার ছেলে আরাভ ভাটিয়াও। মোদির সঙ্গে দেখা করতে গেলে আরাভকে দেখে প্রধানমন্ত্রী আদর করে তাঁর কান টেনে দেন। সেই মুহূর্ত সে সময় উপস্থিত অনেকেই ক্যামেরাবন্দী করেন। পরে অক্ষয় টুইটারে নরেন্দ্র মোদি ও আরাভের সেই ছবি পোস্ট করে তাতে লেখেন, ‘একজন বাবার জন্য এটাই তো গর্বের মুহূর্ত, যখন দেশের প্রধানমন্ত্রী তার কান ধরে টেনে তাকে ভালো ছেলে বলে কাছে টেনে নেন!’ ইন্ডিয়ান এক্সপ্রেস।