গাগার বাজিমাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেডি গাগার নতুন অ্যালবাম বর্ন দিস ওয়ে বাজারে এসেছে ২৩ মে। আর প্রথম সপ্তাহেই বাজিমাত করেছে অ্যালবামটি। বিলবোর্ডের অনুমান, সামনের সপ্তাহের তাদের ২০০ অ্যালবামের তালিকায় বর্ন দিস ওয়ে-ই হয়তো থাকবে সবার ওপরে। এই অনুমান মিথ্যে নয়। গেল সোমবার দি আমাজন এমপিথ্রি স্টোরে অ্যালবামটির এতই চাহিদা ছিল, শেষমেশ সেই ডাউনলোড স্টোর ক্র্যাশ করেছে ভীষণ চাপের মুখে! এদিকে এরই মধ্যে ডাউনলোডের মাধ্যমে তিন লাখের ওপরে বিক্রি হয়েছে গাগার এই অ্যালবামটি। ধারণা করা হচ্ছে, টেলর সুইফটের স্পিক নাউ-এর পর বর্ন দিস ওয়েই এক সপ্তাহে এক মিলিয়ন কপি বিক্রির পথে। ওয়েবসাইট।