গাগার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্প ও সুনামিবিধ্বস্ত জাপানিদের সাহায্যার্থে ৩০ লাখ ডলারের অনুদান দিয়েছিলেন পপতারকা লেডি গাগা। পাঁচ ডলার মূল্যের কবজি-বন্ধনী (রিস্টব্যান্ড) বেঁচে ও গাগার কিছু জিনিসপত্র নিলামে তুলে ওই অর্থ জোগাড় করা হয়। যুক্তরাষ্ট্রের একটি আইনজীবী প্রতিষ্ঠান গত শনিবার মিসিগানে গাগার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। তাদের অভিযোগ, কবজি-বন্ধনী বিক্রির সব অর্থ জাপানিদের দেওয়ার অঙ্গীকার করেছিলেন গাগা। কিন্তু তিনি সেই প্রতিশ্রুতির বরখেলাপ করেছেন। কবজি-বন্ধনী বিক্রির সব অর্থ না দিয়ে কিছু তিনি পকেটে পুরেছেন। তাই এই মামলা দায়ের। এ ব্যাপারে লেডি গাগা বা তাঁর ব্যক্তিগত কোনো কর্মকর্তার বক্তব্য জানা যায়নি। ২৫ বছর বয়সী এই তারকা বর্তমানে জাপান সফরে আছেন। ওয়েবসাইট।