গাগার 'সিক্রেট সার্ভিস'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিমরাজি ছিলেন। অবশেষে বলেকয়ে লেডি গাগাকে রাজি করিয়েছেন পরিচালক ম্যাথু ভন। নতুন ছবি দ্য সিক্রেট সার্ভিস-এ অভিনয় করবেন গাগা। নাম শুনে মনে হচ্ছে, জেমস বন্ড-ধরনের ছবিই হয়তো হবে এটি। মারদাঙ্গা অ্যাকশনও হয়তো থাকবে। যদিও এসবের কিছুই করতে হবে না গাগাকে। তাঁর চরিত্রটি খুবই ছোট, সেটিও তাঁর নিজের ভূমিকাতেই। এ কারণেই গাগা রাজি হয়েছেন। মাত্র এক দিন শুটিংয়ে সময় দিলেই হবে। ফলে খুব বেশি হ্যাপাও নেই।
এই ছবিতে তারকাদের মিছিল নামানোর পরিকল্পনা করেছেন ভন। ‘অতিথি’ চরিত্রে ডেভিড বেকহাম, অ্যাডেলে, টেইলর সুইফট, এলটন জনদেরও অভিনয় করার কথা। আইএএনএস।