গাজী টিভিতে অনুপমের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করছে গাজী টিভি (জি টিভি)। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে দুই ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে গান করতে আজ ঢাকায় আসছেন অনুপম রায়। নিজের খুব জনপ্রিয় হওয়া দু-তিনটি গান করবেন তিনি। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। উপস্থাপনা করবেন আব্দুন নূর তুষার ও মুনমুন। অনুষ্ঠানটিতে আরও অংশ নেবেন মমতাজ, আইয়ুব বাচ্চু, রন্টি দাস, পুতুল, সন্দীপন, বাউল শফি মণ্ডল, ফেরদৌস, মৌসুমী, চঞ্চল চৌধুরী, নিপুণ, ঈশানা, মেহজাবিন, সাজু খাদেম, ফারুক আহমেদ, এজাজুল ইসলাম, শুভাশিস ভৌমিক, জামিল প্রমুখ।