গাজী টেলিভিশনের পরীক্ষামূলক সম্প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজী স্যাটেলাইট টেলিভিশনের (জিটিভি) পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছে। ৭ এপ্রিল তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এক অনুষ্ঠানে এ সম্প্রচারের উদ্বোধন ঘোষণা করেন। সেগুন বাগিচায় টেলিভিশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী জেনারেল (অব) এনামুল হক উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন টেলিভিশনের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী। টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আসরিয়া এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল ইসলাম জিটিভির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিজ্ঞপ্তি।