গাজীপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে গানের অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদরের বিশিয়া-কুড়িবাড়ি এলাকায় গিভেন্সি গ্রুপের পরিচালনাধীন বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে থাকা বৃদ্ধরা গত শনিবার সকালে কিছুক্ষণের জন্য কাছ থেকে গান উপভোগ করার সুযোগ পেলেন। পাশাপাশি বিভিন্ন গানের সঙ্গে নিজেরাও কণ্ঠ মেলান। রবীন্দ্রসংগীতশিল্পী হাসি বিশ্বাসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান করেছেন হাসি বিশ্বাস, অনুপম কুমার পাল, অলি ভৌমিক, জয় প্রকাশ দেসহ আরও অনেকে।অনুষ্ঠান শেষে এই কেন্দ্রে থাকা বৃদ্ধরা নিজেদের অনুভূতি জানাতে গিয়ে বললেন, ‘হঠাৎ করে মনে হলো যেন বাড়ি ফিরে গেছি, পরিবারের সবার সঙ্গে বসে অনুষ্ঠান উপভোগ করছি। মনের ভেতর জমে থাকা কষ্টগুলো কিছুক্ষণের জন্য ভুলে গেছি।’হাসি বিশ্বাস বলেন, ‘পত্রিকা এবং টিভি চ্যানেলের মাধ্যমে বয়স্ক পুনর্বাসন সম্পর্কে জেনেছি। এখানকার বয়স্কদের আনন্দ দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছি।’