গাড়ি আর ১০ লাখ টাকা পেলেন লায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’ প্রতিযোগিতার বিজয়ীর মুকুট পরেছেন লায়লা। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি নতুন মিতসুবিশি মিরাজ গাড়ি আর ১০ লাখ টাকার চেক। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন যথাক্রমে ময়মনসিংহের সোহাগ ও জামালপুরের টুটুল। পুরস্কার হিসেবে তাঁরা পেয়েছেন যথাক্রমে পাঁচ লাখ ও তিন লাখ টাকা।

লায়লা জানান, নাটোরের বনপাড়ার মহিষভাঙ্গা গ্রাম থেকেই উচ্চমাধ্যমিক পাস করেছেন। তবে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার কারণে এবার স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি হতে পারেননি। এ নিয়ে কোনো আক্ষেপ নেই তাঁর। বললেন, ‘অনার্সে তো ভর্তি হবই। কিন্তু এ প্রতিযোগিতার মাধ্যমে যে পরিচিতি ও মানুষের ভালোবাসা পেয়েছি, তা অমূল্য।’

আয়োজকেরা ছাড়াও গ্র্যান্ড ফিনালে উপস্থিত ছিলেন প্রধান বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহমিদা নবী ও পার্থ বড়ুয়া। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে এনটিভি।