গাড়ি চালানো শিখলেন মৌটুসী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরিত্রের প্রয়োজনে মানুষ কত কি না করে, মৌটুসী বিশ্বাস শিখলেন গাড়ি চালানো। তিন দিনের চেষ্টায় সফল হয়েছেন তিনি। বললেন, ‘আমার বাসা বসুন্ধরা আবাসিক এলাকায়। আমার মনে হয়, ড্রাইভিং শেখার জন্য উপযুক্ত এলাকা এটি। প্রথম দিন আমার স্বামী পলাশ দাশ গািড় চালানোর ব্যাপারে হাতেখড়ি দেন। পরের দুদিন সঙ্গে ছিল ড্রাইভার। এখন আমি বেশ স্বচ্ছন্দে গাড়ি চালাতে পারি। কিন্তু একেবারে পাকা ড্রাইভার বলব না।’
অপরাধজগৎ নিয়ে নির্মিত আলভী আহমেদের ইউটার্ন ছবির সেটে এরই মধ্যে গাড়ি চালাতে হয়েছে মৌটুসীকে।