গাদ্দাফিতে আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনা ২০০৯ সালের। নতুন বছর উদ্যাপন উপলক্ষে লিবিয়ার স্বৈরশাসক গাদ্দাফির ছেলে আয়োজিত একটি পারিবারিক অনুষ্ঠানে গান গেয়েছিলেন সংগীততারকা বিয়ন্স নোলস। স্বাভাবিকভাবেই বিয়ন্সের এই প্রস্তাবে রাজি হওয়াটা বিস্ময়কর ঠেকেছিল অনেকের কাছে। বিয়ন্স নিজেও নাকি জানতেন না এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে আছেন গাদ্দাফির ছেলে। বিয়ন্সের গাদ্দাফিকে নিয়ে এতই আপত্তি যে, ঘটনা জানতে পারার পরপরই ওই অনুষ্ঠান থেকে পাওয়া পুরো অর্থই তিনি দান করে দিয়েছেন হাইতির ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের কাজে। খবরটা জানিয়েছেন তাঁর ব্যক্তিগত মুখপাত্র। তবে গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী এই তারকা ওই দিনের অনুষ্ঠানের জন্য ঠিক কী পরিমাণ অর্থ নিয়েছিলেন, তা জানা যায়নি। ওয়েবসাইট।