গাদ্দাফিবিরোধীদের পাশে বিয়োন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাদ্দাফি অত্যাচারে অতিষ্ঠ এখন লিবিয়ায় জনগণ। অত্যাচারের কারণে অনেকেই দেশ ছেড়েছে। দুঃখ-দুর্দশাপীড়িত এসব মানুষের পাশে সহমর্মিতার হাত বাড়ালেন হলিউডের অভিনেত্রী ও গায়িকা বিয়োন্স নোয়েলস। সঙ্গে আছেন গায়ক উষার রেমন্ডও। ভারতে টাইমস অব ইন্ডিয়ার অনলাইনের খবরে জানা গেছে, ২০০৯ সালে গাদ্দাফির আমন্ত্রণে বেশ কয়েকটি বড় কনসার্টে অংশ নেন বিয়োন্স। আর এসব কনসার্ট থেকে প্রচুর অর্থও উপার্জন করেন তিনি। কিন্তু এসব অর্থ নিয়ে বেশ মনঃকষ্টেই আছেন বিয়োন্স। তিনি লিবিয়ার জনগণের এসব অর্থ ফিরিয়ে দেওয়ার কথা ভাবছেন। বর্তমান পরিস্থিতিতে লিবিয়ার সাধারণ মানুষের জন্য কিছু করার ইচ্ছাও হয়েছে বিয়োন্সের। সে চিন্তা থেকেই এ ধরনের উদ্যোগ নিয়েছেন হলিউডের এ অভিনেত্রী ও গায়িকা। প্রসঙ্গত, এর আগে হলিউড অভিনেত্রী ও গায়িকা মারিয়া ক্যারিও লিবিয়ার দুর্দশাপীড়িতদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন।