গান আর কথোপকথন নিয়ে ‘ভালোবাসি তোমাকে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষয়টি অনেকটা রেডিওতে নাটক শোনার মতো। আর আছে নাটকের ফাঁকে ফাঁকে গান। সেই নাটকের সংলাপ প্রক্ষেপণের জন্য আছে দুটি চরিত্র। একটির নাম মায়াবতী, অন্যটি স্টুপিড। এ দুটি চরিত্রের আলাপনের ফাঁকে ফাঁকে গাওয়া রোমান্টিক ধারার গানগুলো শ্রোতাদের ভালো লাগবে। কথাগুলো বলছিলেন ‘ভালোবাসি তোমাকে’ অ্যালবামের আয়োজক সন্ধি। তিনি বলেন, ‘এ ধরনের অ্যালবাম তৈরির বুদ্ধিটা প্রথম মাথায় আসে আমাদেরই বন্ধু ঊর্মির মাথায়। ধারণাটা আমারও ভালো লেগে যায়।’অগ্নিবীণার ব্যানারে গতকাল সোমবার প্রকাশিত অ্যালবামটিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মুঠোফোন প্রতিষ্ঠান এয়ারটেল।‘ভালোবাসি তোমাকে’ অ্যালবামে মায়াবতী ও স্টুপিড চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী স্বাগতা ও অভিনেতা ইরেশ যাকের। অ্যালবামের ১১টি গানের কথা ও সুর করেছেন সন্ধি, আশিকুর রহমান, কুহু মান্নান, পুলক অনীল। গানগুলো গেয়েছেন—বাপ্পা মজুমদার, সভ্যতা, সন্ধি, পৃথ্বীরাজ, তুলি, রিয়াদ, জয় শাহরিয়ার, কুহু মান্নান, জয়িতা, সাইফ, উইনা ও সবুজ।