গান ও কবিতার ছায়াতলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিভেজা দিনের শেষে শরতের সন্ধ্যা মুখর হয়ে উঠেছিল কবিতা ছন্দ ও গানের সুরে। ‘গান কবিতার ছায়াতলে’ নামের এই অনুষ্ঠানের আয়োজন করেছিল আমরা সূর্যমুখী।জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গতকাল শনিবার এই অনুষ্ঠানে গান শোনান চঞ্চল খান এবং আবৃত্তি করেন ডালিয়া আহেমদ। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল সংক্ষিপ্ত আলোচনা। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন সাংসদ এইচ এন আশিকুর রহমান ও সাবেক প্রতিমন্ত্রী আবুল আহসান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন শিল্পী সাদি মহম্মদ ও শাকিলা জাফর। সূচনা বক্তব্য দেন আমরা সূর্যমুখীর সমন্বয় সম্পাদক শফিকুল ইসলাম।চঞ্চল খান গেয়েছেন রবীন্দ্রসংগীত। গানগুলোর মধ্যে ছিল: ‘আজি প্রণমি তোমারে’, তুমি আমায় ডেকেছিলে’, ‘এসেছিলে তবু আস নাই’, ‘তুমি একটু কেবল’ ইত্যাদি। ডালিয়া আবৃত্তি করেন ‘পায়ে চলার পথ’, ‘সোনার তরী’, ‘মরিতে চাহি না’সহ বিভিন্ন কবিতা। তাঁরা দ্বৈতকণ্ঠে গানও গেয়েছেন মাঝেমধ্যে।প্রথম যুগের উদয়দিগঙ্গনেসংগীত সংগঠন রবিরশ্মি তার বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার ছিল অনুষ্ঠানের শেষ দিন। সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অনুপ ভট্টাচার্য।অনুষ্ঠানে সংগীতপর্ব শুরু হয় রবীন্দ্রনাথের বিদেশি সুরে প্রভাবিত পাঁচটি গান দিয়ে। রবিরশ্মির শিল্পীরা সম্মিলিত কণ্ঠে গানগুলো গেয়ে শোনান। গানগুলোর মধ্যে ছিল ‘সারা জীবন দিল আলো সূর্য-গ্রহ চাঁদ’, ‘ওহে দয়াময় নিখিল আশ্রয়’, ‘আমি চিনি গো চিনি তোমারে’, ‘কত বার ভেবেছিনু’, ‘তোমার হলো শুরু’, ‘প্রাণ চায় চক্ষু না চায়’। এরপর পরিবেশিত হয় সংগঠনের সদস্যদের একক কণ্ঠের গান। ভিনিতা করিমের শিল্পকর্মগুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে গতকাল শুরু হয়েছে শিল্পী ভিনিতা করিমের একক শিল্পকর্ম প্রদর্শনী। ৩৬টি শিল্পকর্ম নিয়ে আয়োজিত এ প্রদর্শনীর শিরোনাম ‘অন্বেষণ, স্বপ্ন, আবিষ্কার’।শনিবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্গজ সরন। এ সময় বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, শিল্পী ভিনিতা করিম ও আর্ট লাউঞ্জের পরিচালক নওশীন খায়ের উপস্থিত ছিলেন। ১৩ দিনের এই প্রদর্শনী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।ভিনিতা করিম ১৯৬২ সালে মিয়ানমারের রেঙ্গুনে জন্মগ্রহণ করেন। সুইডেনের ইয়েরলেসবোরি আর্ট ইনস্টিটিউট থেকে তিনি প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করে ২০০৭ সালে ইউনিভার্সিটি অব ফিলিপিনস থেকে মাস্টার অব ফাইন আর্টস ডিগ্রি লাভ করেন। সাম্প্রতিক কালে মুম্বাই, ঢাকা, ত্রিপোলি ও ম্যানিলায় তাঁর প্রদর্শনী হয়েছে।