গান কথায় লতিফ-আলীম স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীতে গতকাল  আবদুল লতিফ ও আবদুল আলীম স্মরণ অনুষ্ঠানে আলোচনা করেন সংগীতজ্ঞ সুধীন দাস । ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমীতে গতকাল আবদুল লতিফ ও আবদুল আলীম স্মরণ অনুষ্ঠানে আলোচনা করেন সংগীতজ্ঞ সুধীন দাস । ছবি: প্রথম আলো

‘১৯৪৮ সালে রেডিওতে গান গাইতে গিয়ে লতিফ ভাইয়ের সাথে পরিচয়। তাঁর কাছে গান লেখা ছিল ছেলেখেলা।’
লোকগানের দুই বিশিষ্ট শিল্পী আবদুল লতিফ ও আবদুল আলীম স্মরণে গতকাল সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজন করেছিল আলোচনা ও সংগীতানুষ্ঠান। আলোচনার প্রধান অতিথি সংগীতজ্ঞ সুধীন দাশ স্মৃতিচারণা করতে গিয়ে এ কথা বলেন। এ ছাড়া, অনুষ্ঠানে আলোচনা করেন লোকসংগীতশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী ও নাদিরা বেগম।
মরমি শিল্পী আবদুল আলীমকে স্মরণ করেন শিল্পী নাদিরা বেগম। তিনি বলেন, আবদুল আলীম নিজেকে সব সময় সাধারণ মানুষ ভাবতেন। তাঁকে নিয়ে বেশি আলোচনা হলে অস্বস্তি বোধ করতেন। আবদুল লতিফ ও আবদুল আলীমের মেলবন্ধন ছিল চমৎকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। স্বাগত বক্তৃতা করেন সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন। পরে সংগীতানুষ্ঠানে দেশের বিশিষ্ট শিল্পীরা আবদুল লতিফ ও আবদুল আলীমের গাওয়া এবং সুর করা জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান।