গান-কবিতায় রবীন্দ্র উৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ছায়ানট আয়োজিত দুই দিনের উৎসবে গতকাল শেষ দিনে গানের সঙ্গে ছিল সমবেত নৃত্য l ছবি: প্রথম আলো
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ছায়ানট আয়োজিত দুই দিনের উৎসবে গতকাল শেষ দিনে গানের সঙ্গে ছিল সমবেত নৃত্য l ছবি: প্রথম আলো

রবীন্দ্রজয়ন্তীকে কেন্দ্র করে ছায়ানট দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসবের আয়োজন করে। সোমবার শুরু হওয়া সেই উৎসবের সমাপনী দিন ছিল গতকাল মঙ্গলবার। গান আর কবিতার সম্মিলিত পরিবেশনায় বিদায়ী বৈশাখের সন্ধ্যাটি হয়ে ওঠে রবীন্দ্রময়।
আয়োজনের শুরুতেই ছায়ানটের ছোটদের দল গেয়ে শোনায় ‘এ দিন আজি কোন্ ঘরে গো’ গানটি। এরপর একক কণ্ঠে গান শোনান বুলবুল ইসলাম, সুতপা সাহা, নাঈমা ইসলাম নাজ, সামিয়া আহসান, অভীক দেব, মিতা কর্মকার, আদৃতা আনোয়ার, ফাহিম হোসেন চৌধুরী, ফারহিন খান জয়িতা, বিক্রম দাস, লাইসা আহমেদ, আজিজুর রহমান, সুস্মিতা আহমেদ, সুশান্ত রায়, অভয়া দত্ত, শ্রাবণী মজুমদার, মানস ভট্টাচার্য, মৃত্তিকা সহিতা, চঞ্চল বড়াল, সুমা রায় ও রোকাইয়া হাসিনা। তাঁদের কণ্ঠে গীত হয় ‘সুখহীন নিশিদিন’, ‘নিত্য নব সত্য তব’, ‘জগতে আনন্দ যজ্ঞে’, ‘আমার এই পথ’, ‘হেথা যে গান গাইতে আসা’, ‘তুমি তো সেই যাবেই চলে’, ‘ভয় হতে তব অভয় মাঝে’সহ রবীন্দ্রনাথের নানা পর্যায়ের গান। ছিল ছায়ানটের ছোট ও বড়দের দল এবং উত্তরায়ণের শিল্পীদের সম্মেলক গান। রবীন্দ্র সৃষ্টি থেকে পাঠ করেন বাচিকশিল্পী ডালিয়া আহমেদ ও লিয়াকত খান।
সম্মেলক কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।