গান চিরদিনে রবিন ঘোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমারে লেগেছে এত যে ভালো’, ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’, ‘ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়’, ‘পিচঢালা এই পথটারে ভালোবেসেছি’, ‘আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি’, ‘কে স্মরণের প্রান্তরে চুপি চুপি দোলা দিয়ে যায়’, ‘পেয়ার ভারি দো সরমিল নে ম্যায়’—চিরসবুজ এই গানগুলোর সুরকার রবিন ঘোষকে নিয়ে বিটিভির সংগীতবিষয়ক অনুষ্ঠান গান চিরদিন সাজানো হয়েছে।অনুষ্ঠানে বাংলা ও পাকিস্তানি চলচ্চিত্রে দীর্ঘ সংগীতজীবন নিয়ে স্মৃতিচারণা করবেন এই প্রবীণ সুরকার। স্মৃতিচারণার ফাঁকে ফাঁকে রবিন ঘোষের সুরারোপিত গানগুলো গেয়ে শোনাবেন রফিকুল আলম, আবিদা সুলতানা, ফাহমিদা নবী, তিমির নন্দী, শামীমা পারভিন শিমু, আলম আরা মিনু।শফি সিকদারের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দিনাত জাহান। এরই মধ্যে ধারণ করা অনুষ্ঠানটি এ মাসেই সম্প্রচারিত হবে বলে জানা গেছে।