গান চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে আসার আগেই চুরি হয়ে গেছে লিন্ডসে লোহানের গান। তৃতীয় অ্যালবামের জন্য গানটি রেকর্ড করেছিলেন তিনি। কিন্তু কীভাবে যেন সেটা শ্রোতাদের হাতে হাতে চলে গেছে। পাওয়া যাচ্ছে অনলাইনে। ঘটনা শুনে বেজায় চটেছেন অভিনেত্রী ও গায়িকা লিন্ডসে লোহান। কিছুদিন আগেই তিনি স্পিরিট ইন দ্য ডার্ক (সম্ভাব্য) নামের নতুন অ্যালবাম মুক্তির ঘোষণা দিয়ে বলেছিলেন, গান রেকর্ডিংয়ের কাজ চলছে। এর কয়েক দিন পরই চুরির ঘটনাটি ঘটল। সম্প্রতি টুইটারে লেখা এক বার্তায় ২৪ বছর বয়সী এ অভিনেত্রী ও সংগীতশিল্পী বলেন, ‘আমি জানি না, কাজটা কে করেছে। কিন্তু কেউ একজন আমার গানটা চুরি করে অনলাইনে দিয়ে দিয়েছে।’ ওয়েবসাইট।