গান ছিল আমাদের জন্য বোনাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে নাটক অবিকল অংক এবং সমাধান। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন রেজওয়ান আলম। অভিনয় করেছেন সোহানা সাবা। কথা হলো তাঁর সঙ্গে।‘অবিকল অংক এবং সমাধান’ নাটকে কাজ করতে কেমন লেগেছে?এককথায় চমৎকার। নাটকের কাহিনি বিদেশি গল্পের ছায়াঅবলম্বনে তৈরি হয়েছে। এখানে শিশির নামে একজন চিত্রশিল্পীর কথা বলা হয়েছে। অত্যন্ত মেধাবী। তার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে নমিতার। নমিতার অনুরোধে এক চিত্র প্রদর্শনীতে অংশ নিতে রাজি হয় সে। এরপর ঘটে অন্য ঘটনা। আমরা যেখানে কাজ করেছি, জায়গাটা ছিল সুন্দর—গাজীপুরে এক বাংলোতে। আর নাটকটিও যথেষ্ট ভালো হয়েছে।নাটকটি ভালো হয়েছে—এতটা আশাবাদী হলেন কীভাবে?কারণ, নাটকটি আমরা এরই মধ্যে দেখেছি। সাউন্ডের অবস্থা খুবই খারাপ ছিল। পরে আবার ডাবিং করতে হয়েছে। আর এই কাজটা হয়েছে পার্থদার স্টুডিওতে। তখনই দেখা হয়েছে। নাটকে পার্থদা নিজেও অভিনয় করেছেন। এখন নাটক তৈরির সংখ্যা বেড়েছে ঠিকই, কিন্তু সেই হারে সাউন্ড রেকর্ডিস্টের সংখ্যা বাড়েনি। পার্থদা তো গানের মানুষ। তাঁর কাছ থেকে গান শোনা হয়েছে?হয়েছে মানে! যখনই ক্যামেরা বন্ধ, তখনই পার্থদা গিটার নিয়ে গান শুরু করতেন। সঙ্গে আরেকজন ছিলেন, রিপন ভাই। তিনিও গান করতেন। অন্য রকম এক পরিবেশ তৈরি হতো। গানটা ছিল আমাদের সবার জন্য বোনাস। ঈদের কাজের খবর কী?আমি এমনিতেই কম কাজ করি। এর মধ্যে কয়েকটা কাজ করেছি। রাজনের শব্দহীন রাত্রি নাটকে আমার চারপাশে শুধুই ভূত; সুমন আনোয়ারের ঘর রমণী ও সংকট নাটকে আমাকে ঘিরে অদ্ভুত সব ঘটনা ঘটে আর মুরাদ পারভেজের নাটকের নাম গল্পটি সিনেমার নয়। জুলাই মাসে আরও কয়েকটি কাজ করব।