গান থেকে অভিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরকার ও সংগীতপরিচালক রাজেশ এবার অভিনয় করলেন। নাটকের নামগাঁয়ের বধূ। গত রোববার নাটকটির শুটিংয়ে অংশ নেন তিনি। লিখেছেন ইরানী বিশ্বাস, পরিচালনা করছেন সাজ্জাদ রহমান। রাজেশ বললেন, ‘গান তো করছি অনেক দিন। এবারই প্রথম অভিনয় করেছি। নাটকটির লেখকের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে অভিনয়ের ব্যাপারে আলোচনা হয়। শুরুতে তেমন আগ্রহ ছিল না, পরে রাজি হয়ে গেলাম।’সাজ্জাদ বলেন, ‘গাঁয়ের বধূ নাটকটির গল্প একজন গীতিকার এবং তাঁর দুজন ভক্তকে নিয়ে। সে হিসেবে গল্পের প্রয়োজনে একজন সুরকার ও সংগীতপরিচালকের প্রয়োজন ছিল। পুরো নাটকে রাজেশ খুব বেশি দৃশ্যে অভিনয় করেননি। তবে নাটকে তাঁর ভূমিকাটা উল্লেখযোগ্য।’গাঁয়ের বধূ নাটকে আরও অভিনয় করেছেন জয়, মুক্তি প্রমুখ।