গান থেকে বিবারের অবসর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন বিবার
জাস্টিন বিবার

খবরটা তাঁর ভক্তদের চমকে দেওয়ার মতোই। গান থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন জাস্টিন বিবার! অবশ্য ভক্তরা হাঁফ ছেড়ে বাঁচতে পারেন। এই অবসর চিরতরে নয়, সাময়িক।

বিবার মনে করেন, গান থেকে কিছুদিনের ছুটি নেওয়ার সময় এসেছে। এই সময়টায় নিজের প্রতিভাকে আরও পরিণত হতে দেবেন তিনি। বিবার বলেন, ‘নতুন অ্যালবাম জার্নালস মুক্তি পাওয়ার পরই আমি আসলে অবসর নেব। শিল্পী হিসেবে আরও পরিণত হতে চাই। আমি চাই, আমার সংগীতও পরিণত হোক।’

তিনি উদ্ধত হয়ে উঠেছেন—নিন্দুকদের এমন সমালোচনার জবাবে বিবার বলেন, ‘আমি অবশ্যই তা নই। তবে আমার বয়স মাত্র ১৯, ভুল আমার হতেই পারে।’ আইএএনএস।