কথোপকথন: নজরুলসংগীতের অ্যালবাম নিশি নিঝুম। শিল্পী নাসিমা শাহীন। এসেছে বেঙ্গল ফাউন্ডেশন থেকে। কথা হলো শিল্পীর সঙ্গে
গান নিয়ে বিতর্ক লেগেই আছে
‘নিশি নিঝুম’ অ্যালবামটি নিয়ে কিছু বলুন।ভেবেছিলাম অ্যালবামটি বাজারে আসবে কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে। তাই নামটা দিতে চেয়েছিলাম ‘চিরতরে দূরে চলে যাব’। তেমনি কিছু গানও গেয়েছি—‘ওর নিশিথ সমাধি ভাঙ্গিয়ো না’, ‘ঘুমায়েছে ফুল পথের ধুলায়’, ‘কবি সবার কথা কইলে’, ‘আমি চিরতরে’, ‘তব মুখখানি খুলিয়া’। কিন্তু অ্যালবামটি এসেছে ঈদের আগে। নাম দিয়েছে নিশি নিঝুম। এতে গজল, রাগভিত্তিক আর কাব্যগীতি গেয়েছি। সংগীতায়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়।এবার আপনার কত নম্বর অ্যালবাম বেরিয়েছে?নিশি নিঝুম আমার নজরুলের গানের পঞ্চম অ্যালবাম। কিছুদিন আগে কলকাতার আটলান্টিস মিউজিক থেকে আমার আরেকটি অ্যালবাম বেরিয়েছে, নাম এ কি সুরে তুমি গান শোনালে।একটা ব্যাপার খেয়াল করেছেন—নজরুলের গান নিয়ে বিতর্ক যেন থামছেই না...হ্যাঁ, বিতর্ক লেগেই আছে। নজরুলের গানের বাণী ও সুর নিয়ে তো অনেক আগে বিতর্ক শুরু হয়েছে। নজরুল ইনস্টিটিউট থেকে নজরুলের গানের পুরোনো রেকর্ড থেকে শুনে শুনে গানের বাণী লেখা হচ্ছে, স্বরলিপি তৈরি হচ্ছে। ওই বিতর্কটা থেমেছে। এখন নতুন যে বিতর্ক হচ্ছে, তা গায়কি নিয়ে, বাদ্যযন্ত্রের ব্যবহার নিয়ে। দীর্ঘদিন ছায়ানটে নজরুলসংগীতের শিক্ষকতার সঙ্গে জড়িত আছেন। গায়কির ব্যাপারটি আপনি কীভাবে দেখছেন?একটা সময় ছিল, যখন মাইক্রোফোন ততটা উন্নত ছিল না। তাই শিল্পীকে একটু চিৎকার করে গান গাইতে হতো। এখন পরিস্থিতিটা পাল্টেছে। আমি গানের বাণী, সুর আর ভাবকে প্রাধান্য দিই। নজরুলের গানের আবেদনটা যেন মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে—সেভাবেই গান করছি।আর বাদ্যযন্ত্র?আধুনিক বাদ্যযন্ত্রের ভিড়ে মূল গানের কাঠামোটাকে যেন ভেঙে না ফেলি, এ দিকটাতে সবার খেয়াল রাখতে হবে।